ঢাকাMonday , 30 November 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় ইমামদের সাথে মতবিনিময়

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 30 November 2020, 22:11

দেবহাটা প্রতিনিধি : দেবহাটা উপজেলা পরিষদের উপ নির্বাচনকে ঘিরে ইমামদের সাথে মতবিনিময় করেছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মুজিবর রহমান। সোমবার (৩০ নভেম্বর) সকাল ১০ টায় সখিপুর আলিম মাদরাসায় দেবহাটা উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য দেবহাটা উপজেলা পরিষদের উপ-নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সখিপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও. ইয়াকুব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মুজিবর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ৩নং সখিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন। অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস ছাত্তার, নওয়াপাড়া সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসার সুপার আবু সাঈদ, কোমরপুর দাখিল মাদ্রাসার সুপার আব্দুল খালেক, কুলিয়া এলাহি বক্স দাখিল মাদ্রাসার সুপার আব্দুল কুদ্দুস, শশাডাঙ্গা দাখিল মাদ্রাসার সুপার সাইদুর রহমান, ঘোনাপাড়া দাখিল মাদ্রাসার সুপার আবুল বাসার সহ সকল ইমাম ও মুয়াজ্জিনগণ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সখিপুর আলিম মাদ্রাসার প্রভাষক তৈবুর রহমান। অনুষ্ঠান শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাও. নুরুল ইসলাম ফারুকী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *