ঢাকাSaturday , 28 November 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ইটাগাছায় ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 28 November 2020, 21:54

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা পৌরসভার ০৭নং ওয়ার্ডের ইটাগাছা বটতলা মোড় হতে বায়তুল হুদা জামে মসজিদ পর্যন্ত আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল ০৯টায় পৌরসভার ০৭নং ওয়ার্ডে বায়তুল হুদা জামে মসজিদ এলাকায় আব্দুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নির্মাণ কাজের উদ্বোধন করেন পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি। বিশেষ অতিথি ছিলেন পৌরসভার ০৭নং ওয়ার্ড কাউন্সিলার শেখ জাহাঙ্গীর হোসেন কালু, মহিলা কাউন্সিলার ফারহা দীবা খান সাথী, সাতক্ষীরা পৌরসভার সহকারী প্রকৌশলী কামরুল আখতার তপু, এসও সাগর দেবনাথ, কামরুজ্জামান শিমুল, অ্যাড. আব্দুল মতিন, ওমর আলী, আব্দুল জলিল, আব্দুল হান্নান, আবুল কালাম, রবিউল ইসলাম, ঠিকাদার প্রতিষ্ঠান’র প্রতিনিধি জুলফিকার আলী ভূট্ট, শান্ত, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ফজলু ঢালী প্রমুখ। সাতক্ষীরা পৌরসভার রাজস্ব তহবিল’র অর্থায়নে ০৭নং ওয়ার্ডে ইটাগাছা বটতলা মোড় হতে বায়তুল হুদা জামে মসজিদ পর্যন্ত ১৯৮ মিটার রাস্তা ৭ লক্ষ ৩৯ হাজার টাকা ব্যয়ে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ করা হচ্ছে। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল হুদা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাও. মুজাহিদুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *