ঢাকাThursday , 26 November 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়া সমাজসেবা অফিসারের বিদায় সংবর্ধনা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 26 November 2020, 20:54

কলারোয়া প্রতিনিধি : কলারোয়া উপজেলা সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেনের সহকারী পরিচালক পদে পদোন্নতি হওয়ায় পদোন্নতি জনিত বদলি উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে সমাজসেবা অফিস কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. রোকনুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসের এফ এস শেখ সাবের হোসেন, আব্দুস সামাদ, ফজলুল হক, জেলা কর্মচারী এসোসিয়েশনের সভাপতি সরদার মিজানুর রহমান, সাধারণ সম্পাদক শেখ হিমায়েত, হুমায়ন কাদীর, শেখ মিজানুর রহমান, শিরিনা খাতুন, গফুর শেখ, সেলিম জাফরসহ প্রমুখ। কলারোয়া থেকে আগামী ০২ ডিসেম্বর মুজিব নগর চলে যাবেন বলে জানান শেখ ফারুক হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *