ঢাকাMonday , 23 November 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কালিগঞ্জে দোয়া ও শিক্ষা সামগ্রী বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 23 November 2020, 21:02

নিজস্ব প্রতিনিধি : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬ তম জন্মদিন উপলক্ষে কালিগঞ্জে দোয়া ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলা বিএনপি ও তার সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে সদর কফিল উদ্দিন মাদ্রাসা সংলগ্ন মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়। পরবর্তীতে যুবদল যুক্তরাজ্য শাখার তথ্য ও গবেষণা সম্পাদক শেখ নাসির উদ্দীনের আর্থিক সহযোগিতায় ও উপজেলা বিএনপির সহ-সভাপতি শেখ এবাদুল ইসলামের সার্বিক তত্ত¡াবধানে ১০ জন গবীর মেধাবী শিক্ষার্থীকে একটি স্কুল ব্যাগ, একটি জ্যামিতি বক্সসহ শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ নুরুজ্জামান, যুগ্ম সম্পাদক ও ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বাপ্পি, যুগ্ম সম্পাদক ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি ডা. শফিকুল ইসলাম বাবু, উপজেলা বিএনপি’র সহ-ছাত্র বিষয়ক সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেদওয়ান ফেরদৌস রনি, যুবদল নেতা মনিরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা শেখ শামিম, আলমগীর হোসেন, উপজেলা ছাত্রদল নেতা জাকির হোসেন, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। দোয়া অনুষ্ঠানে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *