ঢাকাMonday , 23 November 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আ.লীগ নেতা আব্দুস সোবহানের কবর জিয়ারত করলেন সাঈদ মেহেদী

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 23 November 2020, 21:04

নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি প্রবীণ সাংবাদিক মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহানের কবর জিয়ারত করেছেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী। সোমবার (২৩ নভেম্বর) সকালে মরহুমের বাসভবন সংলগ্ন কবরস্থানে যেয়ে কবর জিয়ারত করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাবিব ফেরদাউস শিমুল, ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুস সাদাত রাজা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আল মামুন সরদার, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক সাজেদুল হক সাজু, প্রভাষক আজিজুর রহমান, মরহুম আব্দুস সোবহানের ছেলে সজীব হোসেন, ছাত্রলীগ নেতা শাহরিয়ার হোসেন, আনিছুর রহমান আনিছ প্রমুখ। এ সময় উপজেলা চেয়ারম্যান তাহার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে বলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান আওয়ামী লীগের একজন পরীক্ষিত নেতা। তিনি আজীবন বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে দেশের জন্য কাজ করে গেছেন। তার মৃত্যুতে দল ও দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *