Sunday, 6 September 2026

ফার্নিচার ও রং শ্রমিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 20 November 2020, 21:47

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা সদর উপজেলা ফার্নিচার ও রং শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-খুলনা ২০২৬) এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় সদর উপজেলা ফার্নিচার ও রং শ্রমিক ইউনিয়নের অস্থায়ী কার্যালয় তালতলায় এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মো. ইউসুপ আলীর সভাপতিত্বে সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা কৃষকলীগের সভাপতি শাহ মো. আনারুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাড. মোস্তাফিজুর রহমান শানাওয়াজ, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক রহমত আলী, বঙ্গবন্ধু পেষাজীবী পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. মুছাক সরদার, সাবেক সিবিএ নেতা শেখ শওকত আলী। এছাড়া বক্তব্য রাখেন সদর উপজেলা ফার্নিচার ও রং শ্রমিক ইউনিয়নের সদস্য আজিজুল ইসলাম, আব্দুর রাজ্জাক, কামাল হোসেন, মনিরুল ইসলাম, আব্দুর রাজ্জাক, তরিকুল ইসলাম প্রমুখ। বার্ষিক সাধারণ সভায় সদর উপজেলা ফার্নিচার ও রং শ্রমিক ইউনিয়নের আয়-ব্যয়ের হিসাব দাখিল করা হয় এবং নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। নির্বাচন পরিচালনা কমিটিতে অ্যাড. মোস্তাফিজুর রহমান শানাওয়াজকে প্রধান নির্বাচন কমিশনার এবং সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল ইসলাম মাসুম ও মো. মুছাক সরদারকে সদস্য মনোনীত করে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *