ঢাকাFriday , 20 November 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নলতা হাসপাতালের ডা: বাপ্পির মাতা আর নেই

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 20 November 2020, 21:19

নলতা (কালিগঞ্জ) প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার নলতা হাসপাতালের সুপারিন্টেন্ডেন্ট ডা: আবুল ফজল মাহমুদ বাপ্পির মাতা ফাতিমা সুরাইয়া মৃত্যুবরণ করেছেন (ইন্না……রাজিউন)। বৃহস্পতিবার সন্ধ্যায় নলতা শরীফের আহ্ছানিয়া মিশন চক্ষু ও জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি সতাক্ষীরা শহরের রাধানগর এলাকার মরহুম সুজায়েত আলীর স্ত্রী। জীবদ্দশায় তিনি তালার বি দে সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবে চাকুরি করেন। পরে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার দায়িত্ব পালনকালে চাকুরি জীবন থেকে অবসরে যান। মৃত্যুকালে তিনি দুই পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার (২০ নভেম্বর) বাদ জুম্মা নলতা শরীফ শাহী জামে মসজিদে নামাজে জানাজা শেষে মরহুমাকে নলতা শরীফ টাউনপাড়া গ্রামে পারিবারিক কবরস্থানে স্বামীর কবরের পাশে দাফন করা হয়। নামাজে জানাজা পরিচালনা করেন নলতা শরীফ শাহী জামে মসজিদের খতিব মুফতি মাও. মো. আবু সাঈদ রংপুরী। এদিকে মরহুমার মৃত্যুতে নলতা হাসপাতালের প্রতিষ্ঠাতা ও স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক, নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের শিক্ষক-কর্মচারীবৃন্দ, নলতা হাসপাতাল ও রেডিও নলতার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ মরহুমার আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *