ঢাকাFriday , 20 November 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জেলা নাগরিক অধিকার উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 20 November 2020, 22:00

স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার উন্নয়ন ও সমন্বয় কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) বিকালে শহরের তুফান কনভেনশন সেন্টার লেকভিউতে। সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি দৃষ্টিপাত সম্পাদক ও উন্নয়ন কমিটির সভাপতি জিএম নূর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, অধ্যাপক মোজাম্মেল হোসেন, আব্দুর রব ওয়ার্ছি, সংগঠক কামরুজ্জামান রাসেল, মোহাম্মদ আলী সুজন, এড. আজহারুল ইসলাম, আশরাফুল করিম ধনি, সম্পাদক আবুল কালাম, মোহাম্মদ আলী সিদ্দিকী, মোঃ শফিউদ্দিন, এসএম আবুল কালাম আজাদ, মুরর্শিদা আক্তার, আমিনুল হক, মোঃ নুরুল হক, মোঃ রফিকুল ইসলাম, আমিরুল ইসলাম (মুকুল) রেবেকা সুলতানা, মোঃ নাসির উদ্দিন, আব্দুল গফফার মঈনুর রশিদ, সভায় সা¤প্রতিক ঢাকায় সাতক্ষীরা জেলা সমিতি নেতৃবৃন্দের সাথে আলোচনার তাৎপর্য ও করনীয় বিষয় একই সাথে জেলার উন্নয়নে ঢাকাস্থ সাতক্ষীরা জেলা সমিতির সাথে জেলা নাগরিক অধিকার উন্নয়ন ও সমন্বয় কমিটি সাতক্ষীরায় মত বিনিময় সভা করার লক্ষে সিদ্ধান্ত গ্রহন এবং জেলার উন্নয়নে বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মশিউর রহমান বাবু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *