ঢাকাThursday , 19 November 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বেনাপোলে স্বর্ণের বারসহ পাচারকারী আটক

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 19 November 2020, 22:22

বেনাপোল প্রতিনিধি : যশোর-বেনাপোল মহা-সড়কের আমড়াখালী চেকপোস্ট এলাকা থেকে ১ কেজি ৪শ’ ৭৩ গ্রাম ওজনের ১৩ পিস স্বর্ণের বার সহ আশিক (৪০) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে এ স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়। আটক আশিক ঝিকরগাছা থানার উত্তর দেওলি গ্রামের সৈয়দ আলীর ছেলে। বিজিবি জানায়, যশোর থেকে লোকাল বাসে বেনাপোল সীমান্ত দিয়ে স্বর্ণ পাচারের উদ্দেশ্যে একজন পাচারকারী রওনা হয়েছে এমন গোপন সংবাদে আমড়াখালী চেকপোস্ট এলাকায় নজরদারি বাড়ানো হয়। এ সময় একটি লোকাল বাসে তল্লাশি চালালে আশিকের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে আটক করা হয়। পরে তার কোমরে বিশেষ কায়দায় বাঁধা অবস্থায় ১৩ পিস (ওজন ১কেজি ৪শ’ ৭৩ গ্রাম) স্বর্ণের বার পাওয়া। আটককৃত স্বর্ণের বারের মূল্য ১ কোটি ৯ লক্ষ ২শ’ টাকা বলে জানায় বিজিবি। বেনাপোল আমড়াখালী বিজিবি চেকপোস্টের ইনচার্জ সুবেদার শাহীন জানান, ‘আটক পাচারকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *