জন্মদিনে এতিমদের সাথে ছাত্রলীগ নেতা আশিক রেজা
নিজস্ব প্রতিনিধি : এতিমদের সাথে নিয়ে নিজের ২২তম জন্মদিন পালন করলেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ প্রার্থী ছাত্রলীগ নেতা আশিক রেজা অপু। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে শহরের সুলতানপুর কাজীপাড়ায় ফজলুল উলুম মাদ্রাসায় শতাধিক কোরআনের হাফেজ ও এতিমদের সাথে তিনি জন্মদিনের আনন্দ ভাগাভাগি করেন। তার জন্মদিন উপলক্ষে হাফিজিয়া মাদ্রাসায় এতিম শিশুদের জন্য দুপুরে উন্নত খাবারে ব্যবস্থাও করেন তিনি। এছাড়াও ছাত্রদের মাঝে মাস্ক বিতরণ করেন। এ বিষয়ে ছাত্রলীগ নেতা আশিক রেজা অপু জানান, অধিকাংশ মানুষ পরিবার কিংবা বন্ধুদের সাথে নিয়ে জন্মদিন পালন করে। কিন্তু যাদের পরিবার নেই, মা-বাবা নেই তারা তো জন্মদিন পালন করতে পারে না। আমি মনে করি এতিম শিশুদেরও কিছু মনোবাসনা থাকে, যা তারা পূরণ করতে পারে না। এই উপলব্ধি থেকেই আমার ২২তম জন্মদিনটা এতিম শিশু ও কোরআনের হাফেজদের সাথে উদযাপন করলাম। তিনি আরও জানান, হয়তো আমি তাদের পুরোপুরি খুশি করতে পারিনি বা তাদের মনের আশা পূরণ করতে পারিনি, তবুও আমার সাধ্য অনুযায়ী এতিম শিশুদের জন্য এক বেলা খাবার দিতে পেরে আমার জন্মদিন পালন সার্থক মনে করছি। তবে এতিম শিশুদের আজকের দিনের খুশি আমার মনে জায়গা করে নিয়েছে। তাদের খুশিতে আমারও অনেক ভালো লেগেছে। এজন্য আগামীতে প্রতি বছর এতিম শিশুদের সাথেই জন্মদিন পালন করব বলে সিদ্ধান্ত নিয়েছি’।

Leave a Reply