ঢাকাThursday , 12 November 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

লক্ষ টাকার হা-ডু-ডু প্রতিযোগিতায় দক্ষিণ শ্রীপুর ফাইনালে

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 12 November 2020, 21:31

নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নের চাঁচাই ফুটবল মাঠে চার দলীয় লক্ষ টাকার হা-ডু-ডু প্রতিযোগিতার উদ্বোধনী খেলা বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত হয়েছে। চাঁচাই সবুজ সংঘ আয়োজিত টুর্নামেন্টের প্রথম খেলায় কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের মিলন মেম্বরের দল ৮০-৬৪ পয়েন্টের ব্যবধানে নলতা দলকে পরাজিত করেছে। খেলা পরিচালনা করেন আব্দুল হাদী। বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দীনের সভাপতিত্বে ও লাল্টু ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাঈদ মেহেদী। আগামী শনিবার প্রতিযোগিতার দ্বিতীয় খেলায় দেবহাটা উপজেলার চিনেরডাঙ্গা ও কালিগঞ্জ উপজেলার তারালী হা-ডু-ডু দল পরস্পর মুখোমুখি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *