ঢাকাSunday , 8 November 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় মেয়র প্রার্থী আমজাদ হোসেনের গণসংযোগ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 8 November 2020, 20:54

কলারোয়া (পৌর) প্রতিনিধি : আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে কলারোয়ায় মেয়র পদপ্রার্থী হিসেবে গণসংযোগ
করেছেন শেখ আমজাদ হোসেন। তিনি সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ও কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি। রবিবার (০৮ নভেম্বর) দিনভর কলারোয়া পৌরসভার ১নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। তিনি এ সময় সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন এবং আগামী পৌর নির্বাচনে মেয়র হিসেবে নির্বাচিত হলে অবহেলিত কলারোয়া পৌর সভার উন্নয়নের বিভিন্ন প্রতিশ্রæতি দেন। এছাড়া কলারোয়া পৌরসভার রাস্তাঘাট সংস্কার, সুপেয় পানির ব্যবস্থা, কালভার্ট বসানোর মাধ্যমে জলাবদ্ধতা নির্মূলসহ নাগরিক সুবিধার মাধ্যমে কলারোয়া পৌরসভাকে একটি আধুনিক ও মডেল পৌরসভায় রুপান্তর করার প্রতিশ্রæতি দেন। এসময় তার সাথে এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *