ঢাকাSaturday , 7 November 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 7 November 2020, 13:44

ডেস্ক রিপোর্ট : কলারোয়ায় ৬শ’ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার দুপুরে কলারোয়া উপজেলার রামচন্দ্রপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় আরো দুই তিন জন। আটককৃত মাদক ব্যবসায়ী উপজেলার হুলহুলিয়া গ্রামের রিয়াজুদ্দিন খাঁর ছেলে রফিকুল ইসলাম খাঁ ওরফে ডিটু (৪৫)। এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ওসি ইয়াছিন আলম চৌধুরী জানান, কলারোয়া উপজেলার রামচন্দ্রপুর গ্রামে বড়ো একটি ইয়াবার চালান বিক্রি করা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে এসআই মোস্তফা আলম, এএসআই মাজেদুল সহ কয়েক জন পুলিশ সদস্য নিয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইয়াবা সহ চিহ্নিত মাদক ব্যবসায়ী রফিকুল ইসলাম খাঁ ওরফে ডিটু কে ৬শ’ পিস ইয়াবাসহ হাতে নাতে আটক করা হয়। আটককৃত রফিকুলের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *