ঢাকাFriday , 6 November 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটা উপ-নির্বাচনে দলীয় মনোনয়ন জমা দিয়েছেন মনি

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 6 November 2020, 21:49

দেবহাটা প্রতিনিধি : দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি। মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ ব্যক্তিগত কার্যালয় থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন তিনি। শুক্রবার বিকাল সাড়ে ৩টায় ধানমন্ডি-৩ নং অফিসের শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী শামীম হোসেন ও আলাউদ্দীন মনিরুজ্জামান মনির মনোনয়ন পত্রটি জমা নেন। এর আগে গত দু-দিনে একই পদের জন্য মনিরুজ্জামান মনি ছাড়াও দেবহাটা উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি ও নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ এবং সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য রফিকুল ইসলাম দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন। অপরদিকে সদ্য প্রয়াত উপজেলা চেয়ারম্যান আব্দুল গনির পরিবারের পক্ষ থেকে তার ছেলে আব্দুর রাজ্জাক রনিও দলীয় মনোনয়ন পত্র সংগ্রহের জন্য বর্তমানে ঢাকাতে পৌঁছেছেন বলে তার পারিবারিক সূত্র নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *