ঢাকাWednesday , 4 November 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

রমজাননগরে অধিপরামর্শ সভা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 4 November 2020, 22:10

মুন্সীগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি : সুন্দরবন অঞ্চলের আদিবাসী মুন্ডাদের ভূমি অধিকার এবং জলবায়ু পরিবর্তনে খাপ খাওয়ানোর সক্ষমতা নিশ্চিত করণ প্রকল্পের আওতায় অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা সামস্ এর আয়োজনে কাপেং ফাউন্ডেশনের সহযোগিতায় ও ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে বুধবার (০৪ নভেম্বর) সকাল ১০টায় রমজাননগর ইউনিয়ন পরিষদের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সামসের সভাপতি গোপাল মুন্ডার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রমজাননগর ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন ভূমি অফিস সহকারী তপন কুমার মন্ডল। এ সময় ইউপি সদস্য মো. ফারুক হোসেন, গাজী সোহরাব হোসেন, মো. হায়াত আলী, মো. মহসিন, আঃ হামিদ লালটু ও সামস এর প্রকল্প সমন্বয়কারী যোসেফ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা আদিবাসীদের ভূমি অধিকার বিষয়ে বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য রাখেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন ফ্যাসিলিটেটর ল²ী রানী মুন্ডা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *