ঢাকাWednesday , 4 November 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে ইউপি সচিবদের তিনদিন ব্যাপী প্রশিক্ষণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 4 November 2020, 22:25

নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ও ’ইউএসএআইডি’ এর ”খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম” নবযাত্রা প্রকল্প, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় উপজেলার ১২টি ইউনিয়নের সচিবদের জন-অংশগ্রহণমূলক বার্ষিক বাজেট প্রস্তুতি ও ইউনিয়ন পরিষদ স্ট্যান্ডিং কমিটি শক্তিশালীকরণ ও আইসিটি বিষয়ে তিন দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ উপজেলার ব্যানবেইস প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণে মনিটরিং ও ইভালুয়েশন স্পেশালিস্ট মো: রবিউল ইসলাম, ফাইনান্স অফিসার আশের বিশ্বাস ও সহকারী প্রোগ্রামার হেমেন্দ্রনাথ মন্ডল প্রশিক্ষণ পরিচালনা করেন। প্রশিক্ষণের শেষদিন (৪ নভেম্বর) কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেল প্রশিক্ষণার্থীদের পোস্ট ইভালুয়েশন, সার্টিফিকেট প্রদান ও সমাপনী বক্তৃতার মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *