ঢাকাTuesday , 3 November 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে জেল হত্যা দিবসের আলোচনা সভা ও দোয়া

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 3 November 2020, 21:13

নিজস্ব প্রতিনিধি : শ্যামনগরে সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে জেল হত্যা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (০৩ নভেম্বর) সন্ধ্যা ৬ টায় জেল হত্যা দিবস উপলক্ষে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাড. জহুরুল হায়দার বাবুর সভাপতিত্বে ইউনিয়ন পরিষদে মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় জহুরুল হায়দার বাবু বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ’৭৫ এর ১৫ আগস্ট সপরিবারে হত্যার পর জাতির ইতিহাসে ৩ নভেম্বর দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায়। মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামারুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলীকে এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করা হয়। তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে তাঁর ঘনিষ্ঠ সহচর হিসেবে বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামারুজ্জমানকে ১৯৭৫ সালের এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নৃশংসভাবে হত্যা করা হয়। কারাগারের অভ্যন্তরে এ ধরনের বর্বর হত্যাকান্ড পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও নওয়াবেঁকী ডিগ্রি কলেজের অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ডা. মুজিবর রহমান, নকিপুর সরকারি হরিচরন পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. আব্দুল মান্নান, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও সিডিওর প্রতিষ্ঠাতা পরিচালক গাজী আল ইমরান, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহŸায়ক আব্দুল মজিদ, যুবলীগের সদস্য আহসানুর রহমান, হারুন সহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক আহŸায়ক কুমুদ রঞ্জন গায়েন । দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন সরকারি মহসিন কলেজ মসজিদের পেশ ইমাম রবিউল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *