Sunday, 6 September 2026

জেল হত্যা দিবসে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে কোরআন খানি ও দোয়া মাহফিল

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 3 November 2020, 20:58

নিজস্ব প্রতিনিধি : ৩রা নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির পক্ষ থেকে কোরআন খানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৩ নভেম্বর) সকালে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার রুহের মাগফিরাত কামনা করে কোরআন খানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা আহছানিয়া মিশনের হাফেজরা কোরআন খতম করেন। কোরআন খতম শেষে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার রুহের মাগফিরাত কামনা এবং দেশের অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা আহছানিয়া মিশন জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাও. জাহাঙ্গীর আলম জিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *