ঢাকাMonday , 2 November 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আওয়ামী লীগের সাবেক সভাপতির কবর জিয়ারত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 2 November 2020, 21:24

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম বীর মুক্তিযোদ্ধা মো. আবুল খায়ের এর কবর জিয়ারত করা হয়েছে। সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ভোমরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলামের নেতৃত্বে সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সোমবার (০২ নভেম্বর) সকাল ১০টায় সদরের ফিংড়ি ইউনিয়নের গাভা গ্রামে মরহুমের কবর জিয়ারত করেন। এ সময় নেতৃবৃন্দ মরহুম আবুল খায়ের সরদারের শোকাহত পরিবারকে সমবেদনা জানান। এ সময় নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। সদর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ কবরস্থানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন এবং বলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম আবুল খায়ের সরদার বাংলাদেশ আওয়ামী লীগের একজন পরীক্ষিত নেতা ও বীর মুক্তিযোদ্ধা ছিলেন।
সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম বীর মুক্তিযোদ্ধা মো. আবুল খায়ের এর কবর জিয়ারতের সময় সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলাম, সহ-সভাপতি মো. গোলাম মোর্শেদ, সরদার নজরুল ইসলাম, কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এনছান বাহার বুলবুল, গণেশ চন্দ্র মন্ডল, সাংগঠনিক সম্পাদক শেখ শফি উদ্দীন শফি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মিজানুর রহমান, নির্বাহী সদস্য মাস্টার মফিজুর রহমান, প্রভাষক এম সুশান্ত, ফিংড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. লুৎফর রহমান, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. শামছুর রহমান, আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান, শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শওকাত আলী, কুশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউছুফ আলম, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আব্দুর গফুর, আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহারুল ইসলাম, ধুলিহর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান (বাবু সানা), ব্রহ্মরাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিলীপ কুমার মল্লিক ও ইউপি সদস্য মহাদেব, আওয়ামী লীগ নেতা মো. শাহিদুল ইসলাম প্রমুখ। এসময় সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সদরের ১৪টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদক ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ওমর ফারুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *