আশাশুনিতে নানা আয়োজনে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত
নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, ক্রেস্ট প্রদান ও বঙ্গবন্ধু জাতীয় যুব ঋণের চেক প্রদান করা হয়েছে। রবিবার (০১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের এ অনুষ্ঠানের আয়োজন করে। আশাশুনিতে ‘মুজিববর্ষের আহŸান, যুব কর্মসংস্থান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হকের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, আবাসিক মেডিকেল অফিসার ডা. দিপন বিশ্বাস, সাবেক মুক্তিযোদ্ধা কমাÐার আব্দুল হান্নান প্রমুখ। এ সময় সরকারি কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন সংগঠনের পরিচালকবৃন্দ, আত্মকর্মী ও সংগঠকবৃন্দ উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষ্যে শ্রেষ্ঠ সংগঠক, সফল যুব ও যুব মহিলাদের মাঝে ক্রেস্ট প্রদান এবং ২৯ জন যুব ও যুব নারীদের মাঝে ১৪ লক্ষ ৩০ হাজার টাকার বঙ্গবন্ধু জাতীয় যুব ঋণের চেক প্রদান করা হয়।

Leave a Reply