৩ নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষ্যে জেলা আওয়ামী লীগের দোয়া
প্রেস বিজ্ঞপ্তি : আগামী ৩ নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষ্যে দোয়া মাহফিলের আয়োজন করেছে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ। শনিবার সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ হারুন রশিদ স্বাক্ষরিত এক পত্রে জেলা আওয়ামী লীগের সাবেক সকল নেতৃবৃন্দ, সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং আওয়ামী লীগের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে জানানো হয়েছে, আগামী ৩ নভেম্বর ২০২০ মঙ্গলবার বিকাল ৪টায় সাতক্ষীরা সদর উপজেলা অডিটোরিয়ামে জেলা আওয়ামী লীগের আহŸানে জেল হত্যা দিবস উপলক্ষ্যে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। উক্ত দোয়া মাহফিলে সভাপতিত্ব করবেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ। সংশ্লিষ্ট সকল নেতৃবৃন্দকে উক্ত দোয়া মাহফিলে উপস্থিত থাকার জন্য আহŸান জানিয়েছেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।

Leave a Reply