ঢাকাThursday , 29 October 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় উপ-নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের সভা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 29 October 2020, 21:45

দেবহাটা প্রতিনিধি : দেবহাটা উপজেলা পরিষদের উপ-নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১টায় সখিপুর ইউনিয়ন পরিষদ হলরুমে দেবহাটা উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সাথে মত বিনিময় করেন সাবেক সফল স্বাস্থ্য মন্ত্রী, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম সহ উপজেলা, ইউনিয়ন ও আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের নেতৃত্ববৃন্দ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার আমজাদ হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *