ঢাকাTuesday , 27 October 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

যুবদলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 27 October 2020, 21:10

রাকিবুল ইসলাম : র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকাল ৪টায় শহরের সঙ্গীতা মোড়ে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে জেলা যুবদল এ অনুষ্ঠানের আয়োজন করে। জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আইনুল ইসলাম নান্টার সভাপতিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা তাঁতীদলের সভাপতি রফিকুল আলম বাবু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান ভুট্টো, সদর উপজেলা যুবদলের সাবেক সভাপতি শাহিনুর রহমান শাহিন, সদর উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি খোরশেদ আলম, অ্যাড. আরিফুর রহমান আলো, জেলা ছাত্রদলের সভাপতি আবু রায়হান, সহ-সভাপতি মনজুর মোরশেদ মিলন, আশাশুনি মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, মনিরিজ্জামান প্রিন্স, শিবলু, ফাহিম হোসেন প্রমুখ। আলোচনা সভায় বক্তারা গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে যুবদলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহŸান জানান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক আলিমুজ্জামান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *