ঢাকাMonday , 26 October 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে মিছিল সমাবেশ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 26 October 2020, 20:53

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিককে দল থেকে বহিষ্কার ও কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। জেলা ও সকল উপজেলা স্বেচ্ছাসেবক দলের ব্যানারে গতকাল সোমবার দুপুরে শহরের পাকাপোলের মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে সঙ্গীতা মোড়স্থ সাতক্ষীরা-কালিগঞ্জ মহা-সড়কে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ সমাবেশে এ সময় বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান ভুট্টো, দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খোকা, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সালাউদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম হিমু, শহর স্বেচ্ছাসেবক দলের সভাপতি রেজাউল ইসলাম রেজা, সাধারণ সম্পাদক রুহুল আমিন পাড়, সাংগঠনিক সম্পাদক শিবলুর রহমান, সাবেক ছাত্র নেতা রাজিবুল ইসলাম রাজিব প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমান স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটিতে যাদের রাখা হয়েছে তারা কোন দিন রাজপথে আন্দোলন সংগ্রামে ছিলেন না। তারা এ সময় স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহম্মেদ মানিকের বহিষ্কার ও পকেট কমিটি দ্রæত বাতিল করে রাজপথের পরীক্ষিত সৈনিক দিয়ে কমিটি গঠনের জন্য কেন্দ্রীয় নেতাদের প্রতি আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *