ঢাকাSunday , 25 October 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

লাঙ্গলঝাড়ায় পিস ক্লাব সদস্যদের সংলাপ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 25 October 2020, 20:44

লাঙ্গলঝাড়া (কলারোয়া) প্রতিনিধি : কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়ায় পিস কনসোর্টিয়াম প্রকল্পের সহযোগিতায় পিস ক্লাব সদস্যদের মধ্যে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ অক্টোবর) সকাল ১০ টায় লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এ সংলাপ অনুষ্ঠিত হয়। পিস ক্লাবের সভাপতি সোহাগ হোসেনের সভাপতিত্বে সংলাপে প্রধান অতিথির বক্তব্য রাখেন লাঙ্গলঝাড়া ইউপি চেয়ারম্যান মাস্টার নূরুল ইসলাম। এ সময় ইউপি সচিব আব্দুল হামিদ, ইউপি সদস্য কামরুজ্জামান, তাহের আলী, ময়ফুল হোসেন, আনিছুর রহমান, মহিলা সদস্য ফেরদৌস খাতুন, সাহিদা খাতুন, মনিরা বেগম, সমাজ সেবক সুলতানা মনিরা ও মোজাম মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, স্থানীয় কর্তৃপক্ষ, কমিউনিটি এবং পিস ক্লাব সদস্যদের মধ্যে অনুষ্ঠিত সংলাপে বক্তারা উগ্রবাদ প্রতিরোধে সমাজের সকলকে সক্রিয় অংশগ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *