ঢাকাSaturday , 24 October 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্রীউলায় জার্মানি ডেপুটি হাই-কমিশনারের ত্রাণ বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 24 October 2020, 21:27

সমীর রায়, নিজস্ব প্রতিনিধি : ঘূর্ণিঝড় আম্পানের ক্ষতিগ্রস্ত আশাশুনির শ্রীউলা ও প্রতাপনগর ইউনিয়নের পানিবন্দি মানুষের মাঝে জার্মান অ্যাম্বাসির পক্ষ থেকে ত্রাণ বিতরণ করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মানের ডেপুটি হাই-কমিশনার কনস্টাঞ্জা ঝিরিঞ্জার। শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় শ্রীউলার নাকতাড়া কালীবাড়ি বাজার চত্বরে জার্মান অ্যাম্বাসির অর্থায়নে ও মিনা ফাউন্ডেশনের সহযোগিতায় এ ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ কালে ডেপুটি হাই-কমিশনার ঝিরিঞ্জার বলেন- ঘূর্ণিঝড় আম্পানে বাঁধ ভেঙে এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন যাবৎ পানি-বন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছে, যেটা অত্যন্ত বেদনাদায়ক। বাংলাদেশের যেকোনো দুর্যোগকালীন সময়ে জার্মান সরকার সার্বিক সহযোগিতা করে এসেছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। এজন্য আমরা খাদ্য সহায়তা দিতে আপনাদের মাঝে এসেছি। ভবিষ্যতে এ অঞ্চলের মানুষ যাতে আরও বেশি আর্থিক সহায়তা পায় তার জন্য জার্মান সরকারের পক্ষ থেকে আমি সার্বিকভাবে চেষ্টা চালিয়ে যাব। এ সময় উপস্থিত ছিলেন সার্কেল (এএসপি) শেখ ইয়াসিন আলি, আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান এ বি এম মোস্তাকিম, সহকারী কমিশনার (ভূমি) শাহিন সুলতানা, থানা অফিসার ইনচার্জ মো.গোলাম কবির, শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জগদিস সানা প্রমুখ। এদিন শ্রীউলা ইউনিয়নের ৩ হাজার ও প্রতাপ নগর ইউনিয়নের কোলা ও হিজলিয়া গ্রামের ৩ শত ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ২৫ কেজি চাল, ২ কেজি ডাল, সাবান মাস্ক ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *