ঢাকাFriday , 23 October 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিষ স্প্রে-সহ পা দিয়ে মাড়িয়ে কৃষকের ধান নষ্ট করার অভিযোগ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 23 October 2020, 21:27

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর উপজেলার উমরাপাড়া গ্রামে পূর্ব শত্রæতার জের ধরে প্রতিপক্ষ বিকাশ ঘোষ গংয়ের বিরুদ্ধে এক কৃষকের আমন ধানের ক্ষেতে কীটনাশক জাতীয় বিষ স্প্রে করে ও পা দিয়ে মাড়িয়ে ধান নষ্ট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উমরাপাড়া গ্রামের সোলাইমান গাজীর ছেলে কৃষক মতিয়ার রহমান বাদি হয়ে বৃহস্পতিবারে রাতে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে।
লিখিত অভিযোগে জানা যায়, সদর উপজেলার ব্রহ্মরাজপুর মৌজায় এসএ ৫৪৫, ১৮৭৪ ও ডিপি ৮৪৯ খাতিয়ানের সাবেক ৬৫৬১ ও ৬৫৫৫ এবং হাল ৮৩৪৭ ও ৮৩৫৮ দাগে মোট ১ একর ৭৪ শতক জমির পৈতৃক সূত্রে মালিক উমরাপাড়া গ্রামের সোলাইমান গাজীর ছেলে মতিয়ার রহমান। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি শান্তিপূর্ণ ভাবে ভোগ দখল করে আসছেন। চলতি আমন মৌসুমে তিনি ওই জমিতে ধান রোপণ করেছেন। ইতিমধ্যে ধান গাছ বড় হয়ে ফুল উঠেছে। কিন্তু গত ২০ অক্টোবর সকাল ৮টার দিকে সদর উপজেলার ব্র²রাজপুর গ্রামের মৃত সাধণ ঘোষের ছেলে বিকাশ ঘোষ(৪০) ও সত্য চরন ঘোষ (৩২) সহ অজ্ঞাতনামা আরো ৭/৮ জন উক্ত জমিতে অনাধিকার প্রবেশ করে মতিয়ারের লাগানো ধানে কীটনাশক জাতীয় বিষ স্প্রে করে ও পা দিয়ে মাড়িয়ে ধান নষ্ট করতে থাকে। খবর পেয়ে কৃষক মতিয়ার রহমান তপশীর জমিতে গিয়ে তাদের বাধা দিলে বিকাশ ঘোষ গংরা অকথ্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি তাকে এলোপাথাড়ি মারপিট করে। একই সাথে তপশীল জমির পূর্ব পাশে ঘর তৈরির জন্য বসানো পাকা পিলার যা টিন দিয়ে ঘেরা বেড়া দেয়া ছিল বিকাশ গংরা সেগুলোও ভাঙচুর করে। এতে তার আনুমানিক এক লক্ষ দশ হাজার টাকার ক্ষতি হয়েছে। বিকাশ গংরা এসময় জমির মালিক কৃষক মতিয়ার রহমানকে খুন জখম করার হুমকি দিয়ে চলে যায়। ক্ষেতে কীটনাশক জাতীয় বিষ স্প্রে করায় ধান লাল হয়ে নষ্ট হয়ে গেছে। তিনি এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সদর থানার অফিসার ইনচার্জ বাদীর অভিযোগটি স্থানীয়ভাবে অনুসন্ধান করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির এএস আই আজিমকে নির্দেশ দিয়েছেন।
ব্র²রাজপুর পুলিশ ফাঁড়ির এএস আই আজিম লিখিত একটি অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, শনিবার সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *