ঢাকাTuesday , 20 October 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 20 October 2020, 22:02

নাজমুল হক, পাটকেলঘাটা প্রতিনিধি : পাটকেলঘাটার কুমিরায় সড়ক দুর্ঘটনায় জুয়েল হোসেন (১৭) নামের এক কলেজ ছাত্রের করুণ মৃত্যু হয়েছে। সে পাটকেলঘাটা হারুণ অর রশিদ ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র। এ ঘটনায় আহত হয়েছে ৪ জন। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকাল ৪ টার দিকে মাইকেল সড়কের কুমিরার বড় পুকুর নামক স্থানে ২টি মটর সাইকেল ও একটি ট্রাকের মুখোমুখী সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুয়েল হোসেন পাটকেলঘাটার তৈলক‚পি গ্রামের ট্রান্সপোর্ট ব্যবসায়ী মফিজুল ইসলামের ছেলে। আহতরা হলো একই গ্রামের ফিরোজ হোসেনের ছেলে ইমন (১৮), আনন্দ সাধুর ছেলে বিপ্লব সাধু (১২), জামসেদের ছেলে মেহেদি হাসান (১৪), টাঙ্গাইল জেলা থেকে বেড়াতে আসা ইমনের মামাতো ভাই মারুফ হোসেন (১৫)। আহতরা সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি আছে বলে জানায় সংশ্লিষ্ট সূত্র। প্রত্যক্ষদর্শীরা জানায়, পাটকেলঘাটা থেকে ২ টি মটরসাইকেলযোগে জুয়েল সহ ৫ জন কেশবপুর দিকে মাইকেল সড়ক দিয়ে যাচ্ছিল। কুমিরার বড় পুকুর নামক স্থানে পৌঁছা মাত্র কেশবপুর থেকে ছেড়ে আসা পাটকেলঘাটাগামী একটি ট্রাকের (ঝিনাইদহ ট-১১১৯০৪) মুখোমুখী সংঘর্ষে জুয়েল হোসেন ঘটনাস্থলে মারা যায়। পরে আহতদের স্থানীয়রা উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠায়। এ ব্যাপারে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াহিদ মুর্শেদ সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *