ঢাকাTuesday , 20 October 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটায় মন্ডপ সজ্জার কাজ শেষ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 20 October 2020, 21:29

মো: নাজমুল হক, পাটকেলঘাটা প্রতিনিধি : “ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজাক কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ বল দুর্গা মায় কি” সনাতন ধর্মীরা গানের তালে তালে নেচে গেয়ে উপভোগ করবে আসন্ন দুর্গাপূজা। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুরু। প্রতিবছর অশুভ শক্তিকে বিনাশ করে সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য দেবী দুর্গার আগমন ঘটে। হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মানুসারে সত্য, ত্রেতা, দাপর, কলি যুগের মধ্যে ত্রেতা যুগের অবতর রাজা রামচন্দ্রের আমল থেকে এই দুর্গাপূজা পালন হয়ে আসছে। অশুভ শক্তি অসুরের অত্যাচারে মানবকুল এমনকি দেবতাকুলও অতিষ্ঠ হয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করলে, ঈশ্বর তার সকল শক্তি একীভূত করে নারী মূর্তি ধারণ করে দেবী দুর্গাকে ধরণিতে পাঠায়। দেবী দুর্গা অশুভ অশুরকে পরাজিত করে সমাজে শান্তি প্রতিষ্ঠা করে। ১৭ সেপ্টেম্বর মহালয়ার মধ্যে দিয়ে শারদীয় দুর্গোৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে দেশে দেশে। ২১ অক্টোবর মহা পঞ্চমী, ২২ অক্টোবর ষষ্ঠী, ২৩ অক্টোবর সপ্তমী, ২৪ অক্টোবর অষ্টমী, ২৫ অক্টোবর নবমী ২৬ অক্টোবর বিজয়া দশমীর মধ্যে দিয়ে ৫দিন ব্যাপী বাঙালী হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা পরিসমাপ্তি ঘটবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেবী তৈরির কারিগররা এসেছিল মূর্তি তৈরি করার কাজে। দুর্গা পূজা, বাঙালীদের প্রধান উৎসব হিসাবে পালন করা হয়ে থাকে। বড় ছোটো সকলের জন্য এই পূজা খুবই আনন্দের হয়ে থাকে। ঢাকের তাল দিয়ে আর শিউলীর মিষ্টি গন্ধে পুরো বাংলায় দুর্গা পূজার হাওয়া বইতে থাকে। মা দুর্গার পূজার সাথে সাথে একই মঞ্চে মা লক্ষী, মা সরস্বতী, শ্রী গণেশ এবং শ্রী কার্তিক দেবী দেবতাদের ও পূজা করা হয়। বাঙালী হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। কাঁশফোটা শরতের শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে মন্দির গুলোতে চলছে ব্যাপক সাজসজ্জা। প্রতিমা শিল্পীর কল্পনায় দেবী দুর্গার অনিন্দ্য সুন্দর রুপ দিতে মাস খানেক আগের থেকে সকাল থেকে শুরু করে রাতভর চলছিল প্রতিমা তৈরির কাজ । সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবকে ঘিরে মন্দির গুলোতে আগাম শারদীয় উৎসবের আমেজ চলছে। উঁচু-নিচুর বিভেদ ভুলে সমাজের সকল স্তরের মানুষকে একত্রে করে মহা-মিলন হয় বলে এ পূজাকে বলা হয় সার্বজনীন পূজা। আর শরৎকালে হয় বলে বলা হয় শারদীয় উৎসব। আর দুর্গাপূজাকে সামনে রেখে পাটকেলঘাটা ৭৫ টি মন্ডপের পূজা উদযাপন কমিটি ব্যস্ত সময় পার করছে। মূর্তি গড়া শেষে কারিগরদের নিপুণ হাতের ছোঁয়ায় রঙে ফুটিয়ে তোলা হয়েছে নানা রঙের প্রতিমা। দেবীকে স্বাগত জানাতে সর্বত্র আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। সব মিলিয়ে ব্যাপক প্রস্তুতি চলছে প্রতিটি পূজা মন্ডপে। জেলা পূজা উদযাপন কমিটির উপদেষ্টা ও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজীত সাধু জানান, এবার পাটকেলঘাটা থানায় মোট ৭৫ টি পূজামন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে এর মধ্যে পাটকেলঘাটার থানার ৫টি ইউনিয়ন ধানদিয়া- ১৫, নগরঘাটা- ৮, সরুলিয়া- ২০, কুমিরা- ১২, খলিষখালী- ২০ মোট ৭৫টি। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াহিদ মুর্শেদ জানান আসন্ন দুর্গাপূজা নির্বিঘেœ ও শান্তিতে পালন করার জন্য পাটকেলঘাটা থানা পুলিশ সকল ধরনের নিরাপত্তা প্রদান করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *