ঢাকাMonday , 19 October 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে হাত ধোয়া দিবস উদযাপন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 19 October 2020, 21:01

নিজস্ব প্রতিনিধি : “উন্নত স্যানিটেশন নিশ্চিত করি, করোনা ভাইরাস মুক্ত জীবন গড়ি”- এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শ্যামনগরে জাতীয় স্যানিটেশন মাস ও হাত ধোয়া দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের আয়োজনে এবং বারসিক, ফ্রেন্ডশিপ সহ বিভিন্ন এনজিও’র সহযোগিতায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস-২০২০ উদযাপন উপলক্ষ্যে আলোচনা অনুষ্ঠিত হয়। রবিবার (১৯ অক্টোবর) সকাল ১১ টায় শ্যামনগর উপজেলা হলরুমে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.ন.ম আবুজর গিফারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, উপজেলা নির্বাচন অফিসার মো. রবিউল ইসলাম, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, সাংবাদিক ও শিক্ষক রনজিত বর্মন, ইউপি চেয়ারম্যান অ্যাড. শোকর আলী, জাতীয় মহিলা সংস্থার উপজেলা সংগঠক মো. আনিসুর রহমান মল্লিক। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক গাজী আল ইমরান। বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী ও এনজিও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *