ঢাকাMonday , 19 October 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বুধবার সাতক্ষীরায় আসছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 19 October 2020, 21:31

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ দুই দিনের সফরে আগামী ২১ অক্টোবর (বুধবার) খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা আসছেন। প্রতিমন্ত্রীর সফর-সূচি অনুযায়ী তিনি ২১ অক্টোবর সকাল ৮টায় বাগেরহাট ষাট গম্বুজ মসজিদ পরিদর্শন, সকাল ১০টায় খুলনায় গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্র পরিদর্শন, সকাল ১১টায় ১৯৭১-এ গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ট্রাস্ট পরিদর্শন এবং দুপুর ১২টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমির নির্মাণ কাজ পরিদর্শন করবেন। এরপর তিনি বিকাল ৩টায় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেকের সাথে সাক্ষাৎ করবেন। বিকাল সাড়ে ৪টায় সাতক্ষীরা সার্কিট হাউজে সুধীজন এবং সাংস্কৃতিক ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করবেন। প্রতিমন্ত্রী কে এম খালিদ পরদিন ২২ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ৯টায় সাতক্ষীরা জাদুঘর স্থাপন শীর্ষক প্রকল্পের অগ্রগতি পরিদর্শন, সকাল সাড়ে ১০টায় কলারোয়া উপজেলার জালালাবাদের বাটরায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক বাস্তবায়িত গ্রীষ্মকালীন টমেটো চাষ প্রকল্প পরিদর্শন এবং মাঠ দিবসের কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এরপর বেলা সোয়া ১টায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি পরিদর্শন শেষে তিনি ঢাকার উদ্দেশে সাতক্ষীরা ত্যাগ করবেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *