ঢাকাSunday , 18 October 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শহীদ শেখ রাসেলের জন্মদিনের কেক কাটলেন এমপি রবি

admin ঢাকা
আপডেট: 18 October 2020, 21:46

নিজস্ব প্রতিনিধি : বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৫৭তম জন্মদিনের কেক কাটলেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। রবিবার (১৮ অক্টোবর) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শহীদ শেখ রাসেলের জন্মদিন পালন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি কেক কাটেন। এ সময় এমপি রবি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেল। বঙ্গবন্ধু এবং পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে নর-পিশাচরা নির্মমভাবে তাকেও হত্যা করেছিল’। কেক কাটা অনুষ্ঠানে সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা আওয়ামী লীগের ঊর্ধ্বতন সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. গোলাম মোরশেদ, সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক এনছান বাহার বুলবুল, গণেশ চন্দ্র, সাংগঠনিক সম্পাদক শেখ শফি উদ্দিন শফি, নির্বাহী সদস্য ও সাবেক সভাপতি এস.এম শওকত হোসেনসহ সদর উপজেলা আওয়ামী লীগ ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দরা কেক কাটা অনুষ্ঠানে অংশ নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *