ঢাকাSaturday , 17 October 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা

admin ঢাকা
আপডেট: 17 October 2020, 20:55

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা জেলা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় সদর হাসপাতালের সভা কক্ষে সাতক্ষীরা জেলা সদর হাসপাতাল তত্ত্বাধায়কের কার্যালয়ে ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. কাজী হাবিবুর রহমান, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাধায়ক ডা. মো. রফিকুল ইসলাম, বি.এম.এ’র জেলা সভাপতি ডা. আজিজুর রহমান, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা, অধ্যাপক ভূধর সরকার, সদর হাসপাতালের হিসাব রক্ষক মাসুম বিল্লাহ প্রমুখ। সাতক্ষীরা জেলা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভার আলোচ্য সূচির মধ্যে ছিল করোনা মোকাবেলা ও চিকিৎসা সেবা নিশ্চিত করা, স্বেচ্ছাসেবীদের বেতন প্রদান, অযাচিত বহিরাগত কর্মী নিয়ন্ত্রণ, মৃতদেহ সাময়িকভাবে রাখার জন্য লাশ ঘর নির্মাণ, জনবল পূরণ সংক্রান্ত (কনস্যালটেন্ট), ল্যাব পরীক্ষা, কিছু মেশিনের বিষয়ে সিদ্ধান্ত, হাসপাতালের ড্রেণেজ সিস্টেম, হাসপাতালের সামনে পৌরসভার যাত্রী ছাউনি ও বাস স্টপেজ স্থানান্তর, ফাঁকা স্থানে বাগান করাসহ বিবিধ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এসময় সাতক্ষীরা জেলা সদর হাসপাতাল ব্যবস্থাপনা সংশ্লিষ্ট কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। মাল্টিমিডিয়া প্রোজেক্টরের মাধ্যমে সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন মেডিকেল অফিসার আয়ুর্বেদী ডা. মো. সাইফুল আলম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *