ঢাকাSaturday , 17 October 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে আওয়ামী লীগ নেতার মৃত্যু

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 17 October 2020, 21:32

নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ কান্তি মন্ডল (৫৫) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি চন্দন মন্ডলের ছেলে। থানা সূত্রে জানা যায়, শনিবার (১৭ অক্টোবর) সকাল ৮ টার দিকে তরুণ কান্তি মন্ডল নিজ বাড়িতে বৈদ্যুতিক প্লাগ লাগানোর সময় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সজল মুখার্জী জানান, তরুণ কান্তি ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। তার মৃত্যুতে ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *