ঢাকাThursday , 8 October 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ডালিম চেয়ারম্যানের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 8 October 2020, 21:38

নিজস্ব প্রতিনিধি: আশাশুনি উপজেলার খাজরা ইউপি চেয়ারম্যান শাহানেওয়াজ ডালিমকে জিঙ্গাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ইউপি চেয়ারম্যান ডালিম উপজেলার গদাইপুর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শরবত আলী মোল্যাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি।
মামলার তদন্তকারি কর্মকর্তা সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক জহিরুল ইসলাম জানান, ইউপি চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে শুনানী শেষে আমলী আদালত ৮ এর বিচারক ইয়াসমিন নাহার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। আত্মগোপনে থাকায় গত ১ আক্টোবর দিবাগত রাত একটার দিকে শরবত আলী মোল্যা হত্যা মামলার প্রধান আসামী শাহানেওয়াজ ডালিমকে গোপন সংবাদেও ভিত্তিতে ঢাকার খিলখেত এলাকার নিজস্ব বাসা থেকে গ্রেপ্তার করা হয়। ২ অক্টোবর তাকে জিজ্ঞাসাবাদর জন্য ১০ দিনের রিমান্ড আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়।
এদিকে শাহানেওয়াজ ডালিমকে নি:শর্ত মুক্তির দাবিতে তার পক্ষের লোকজন বৃহষ্পতিবার সকাল ১১টায় সাতক্ষীরা কালেক্টরেট চত্বরে এক মানববন্ধন কর্মসুচি পালন করে।
সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক জহিরুল ইসলাম জানান, আদালতের আদেশ পাওয়ার পর শুক্রবার তাকে জেলখানা থেকে তাদের জিম্মায় নিয়ে আসা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *