ঢাকাMonday , 5 October 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে সহায়তার চেক প্রদান

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 5 October 2020, 21:58

নিজস্ব প্রতিনিধি : আত্ম-মানবতা, জনকল্যাণ ও অসহায় মানুষের পাশে থেকে অগ্রণী ভূমিকা রেখে চলেছে সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা নির্বাহী অফিসার। তারই ধারাবাহিকতায় সোমবার (০৫ অক্টোবর) দুপুরে সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে একজন গরিব অসহায় মায়ের সন্তানের চিকিৎসা ও দুধ ক্রয়ের জন্য এবং একজন অসচ্ছল গোল্ডেন এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীর লেখা পড়ার জন্য শিক্ষা বৃত্তির চেক প্রদান করা হয়েছে। অসহায় মায়ের হাতে চিকিৎসা ও বাচ্চার দুধ ক্রয়ের জন্য ৫ হাজার টাকার চেক ও গোল্ডেন এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীর হাতে ১০ হাজার টাকার সহায়তার চেক তুলে দেন সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু ও সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী। এ সময় সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সদর উপজেলা শাখার সভাপতি স্বপন কুমার শীল ও গাভা কলেজের অধ্যক্ষ শিবপদ গাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *