শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি গঠনে মতবিনিময় সভা
ডেস্ক রিপোর্ট : শ্যামনগর উপজেলা বিএনপি কমিটি পুনঃগঠনে সুশীলন টাইগার পয়েন্ট কনফারেন্স রুমে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৪ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা বিএনপি এ সভার আয়োজন করে। উপজেলা বিএনপির সহ-সভাপতি জি,এম, মাসুদুল আলমের সভাপতিত্বে এবং উপজেলা সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সোলায়মান কবীরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি সাতক্ষীরা জেলা বিএনপির আহŸায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী। প্রধান বক্তা ছিলেন জেলা সদস্য সচিব আব্দুল আলীম চেয়ারম্যান। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম আহŸায়ক হাবিবুর রহমান হবি, জেলা সদস্য আশেক-ই-এলাহী মুন্না, উপজেলা সহ-সভাপতি লিয়াকত আলী, শেখ লিয়াকত আলী, বিএনপি নেতা কাশিমাড়ীর আব্দুর রশিদ ঢালী, কৈখালীর আবুল খায়ের মল্লিক, রমজাননগরের অ্যাড. আব্দুস সবুর, ঈশ্বরীপুরের অ্যাড. ইব্রাহিম হোসেন, বেলালী মোস্তফা টুটুল, পদ্মপুকুরের কামরুজ্জামান, বুড়িগোয়ালিনীর আব্দুল গফুর, নুরনগরের মন্টু মেম্বর, আটুলিয়ার আসাদুজ্জামান মিঠু, মেম্বর আব্দুস সালাম, গাবুরার কওছার আলী সহ সকল ইউনিয়নের বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শ্যামনগরের বিএনপি নেতা-কর্মীরা তাদের বক্তব্যে বলেন, দীর্ঘদিন যাবৎ শ্যামনগর উপজেলা বিএনপির কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ায় এবং অনেক বিএনপি নেতা-কর্মীরা দলীয় কার্যক্রমে নিষ্ক্রিয় থাকায় পুনরায় জরুরী ভিত্তিতে শ্যামনগর উপজেলা বিএনপি কমিটি পুনঃগঠনের প্রয়োজন। এ সময় প্রধান অতিথি সাতক্ষীরা জেলা বিএনপির আহŸায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী বলেন, যৌক্তিক দাবির প্রেক্ষিতে দ্রæত পুনঃগঠন পূর্বক যথাযথ ভাবে শ্যামনগর উপজেলা বিএনপি’র কমিটি গঠন করা হবে।

Leave a Reply