ঢাকাThursday , 1 October 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটায় অজ্ঞাত যুবকের অর্ধ-গলিত লাশ উদ্ধার

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 1 October 2020, 22:07

পাটকেলঘাটা প্রতিনিধি : পাটকেলঘাটায় অজ্ঞাত এক যুবকের অর্ধ-গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে তালা উপজেলার পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়নের কেশা-দাশপাড়া এলাকার একটি ডোবা থেকে মর-দেহটি উদ্ধার করা হয়। তবে নিহতের নাম পরিচয় জানা যায়নি। পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, ‘কেশা-দাশপাড়া এলাকার একটি ডোবার মধ্যে ভাসমান অবস্থায় ওই যুবকের মর-দেহটি দেখতে পেয়ে স্থানীয়রা খবর দিলে পুলিশ অর্ধ-গলিত মর-দেহটি উদ্ধার করে’। তিনি আরও জানান, ‘নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এছাড়া এখনও তার নাম পরিচয় জানা যায়নি। নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর হতে পারে। নিহতের মর-দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *