ঢাকাThursday , 1 October 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটা প্রেসক্লাবের নির্বাচন: লিটু সভাপতি, শাওন সম্পাদক, সাংগঠনিক খায়রুল

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 1 October 2020, 21:31

নিজস্ব প্রতিনিধি : উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে দেবহাটা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (০১ অক্টোবর) সকাল ১০ টা থেকে ১২টা পর্যন্ত চলে ভোট গ্রহণ অনুষ্ঠান। এতে বিনা প্রতিদ্ব›িদ্বতায় দৈনিক খুলনা টাইমস্্’র আব্দুর রব লিটু সভাপতি, সিনিয়র সহ-সভাপতি রেডিও নলতার আব্দুর রশিদ, সহ-সভাপতি দৈনিক বর্তমান কথা’র আবু হুরাইরা, দৈনিক পত্রদূতের প্রভাষক রাজু আহম্মেদ, যুগ্ম-সম্পাদক দৈনিক আজকের সাতক্ষীরার মোমিনুর রহমান ও দৈনিক কালের চিত্রের নির্মল কুমার মন্ডল, সাংগঠনিক সম্পাদক দৈনিক সংবাদ ও দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা’র মীর খায়রুল আলম, অর্থ সম্পাদক দৈনিক দক্ষিণের মশালের কবির হোসেন, দপ্তর সম্পাদক দৈনিক যায়যায়দিনের আজিজুল হক আরিফ, সাহিত্য ও ক্রীড়া দৈনিক আজকের সাতক্ষীরার আরাফাত হোসেন লিটন বিষয়ক সম্পাদক পদ মনোনীত হয়েছে। এছাড়া সাধারণ সম্পাদক পদে ২ জন প্রতিদ্ব›িদ্বতা করেন যার মধ্যে দৈনিক কালের চিত্রের মাহামুদুল হাসান শাওন ১৬ ভোট এবং দৈনিক ভোরের কাগজের রিয়াজুল ইসলাম ৪ ভোট পান। এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে ৩ জন প্রতিদ্ব›িদ্বতা করেন। এতে দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার এম,এ মামুন ১৫টি, দৈনিক দক্ষিণের মশালের এস,এম নাসির উদ্দীন ১৫টি এবং দৈনিক খুলনা অঞ্চলের কে,এম রেজাউল করিম ৯টি ভোট পান। এদিকে, দেবহাটা প্রেসক্লাবের ২০২০-২১ কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠান পরিদর্শনে আসেন দেবহাটা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ, যুগ্ম-সম্পাদক আনোয়ারুল হক, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জি,এম স্পর্শ, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্যা, জেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি ও উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুভাষ চন্দ্র ঘোষ, উপজেলা জাসদের সভাপতি আব্দুল হামিদ, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আবু রায়হান তিতু, সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সখিপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক হারুন-অর রশীদ, শিক্ষক সাইফুল্লাহ আল তারিক সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। নির্বাচন সম্পন্ন করতে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজের সাবেক অধ্যক্ষ আনিছুর রহমান। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর গাজী এবং সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব। দীর্ঘ প্রায় কয়েক যুগ পর এবং উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় সর্বস্তরের সাংবাদিকদের মাঝে নব চাঞ্চল্যতা ফিরে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *