Sunday, 6 September 2026

তালায় ২৬ সিআইজি সদস্যদের মাঝে উপকরণ বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 30 September 2020, 21:37

তালা প্রতিনিধি : বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে তালা উপজেলা প্রাণী সম্পদ অফিসে উন্নত ব্যবস্থাপনায় প্রযুক্তি হস্তান্তর প্রদর্শনীর আওতায় ২৬ জন সিআইজি (কমন ইন্টারেষ্ট গ্রæপ) সদস্যদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ করা হয়েছে। প্রাণী সম্পদ অধিদপ্তরের এনএটিপি-২ এর আওতায় উক্ত প্যাকেজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। তালা উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. সন্জয় বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদ পারভীন পাঁপড়ী, তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু ও উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন। এ সময় উপকার ভোগী সিআইজি সদস্য ছাড়াও প্রাণী সম্পদ অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২৬ জন সিআইজি সদস্যদের মধ্যে ১০ জন গাভি পালন, ১০ জন গরু পালন ও ৬ জন মুরগি পালনকারীর মধ্যে উক্ত উপকরণ বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *