ঢাকাThursday , 24 September 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিজ্ঞানমনস্ক প্রজন্ম ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয়-কলারোয়ার ইউএনও

admin ঢাকা
আপডেট: 24 September 2020, 22:18

কলারোয় প্রতিনিধি : কলারোয়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনলাইন বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা-২০২০ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তা। এ সময় তিনি বলেন, বিজ্ঞান মানুষকে অনেক সুযোগ সৃষ্টি করে দিয়েছে। বাংলাদেশের আত্ম-সামাজিক অবস্থার উন্নয়নে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে উদ্ভাবনমূলক কাজে শিশু-কিশোর ও তরুণদের মধ্যে আগ্রহ সৃষ্টি করতে হবে। বিজ্ঞানমনস্ক প্রজন্ম ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয়। তিনি আরো বলেন, সরকারের এ যাত্রা অব্যাহত রাখতে হলে বিজ্ঞান ভিত্তিক মানসম্মত পড়ালেখা করে ভালো ফলাফল অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হয়ে গড়ে উঠতে হবে। এ সময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার আসাদুজ্জামান চান্দু ও দ্বিতীয়, তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। অনলাইন প্রতিযোগিতায় উপজেলার আঠারোটি মাধ্যমিক বিদ্যালয় অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীদের মধ্যে থেকে সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় প্রথম স্থান, কুশোডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় দ্বিতীয় স্থান ও বি এস এইচ সিঙ্গা মাধ্যমিক বিদ্যালয় তৃতীয় স্থান অধিকার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *