ঢাকাWednesday , 23 September 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্রীরামপুর ও বিক্রমপুরের ব্রিজ সংলগ্ন রাস্তা সংস্কার

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 23 September 2020, 21:01

কলারোয়া প্রতিনিধি : কলারোয়া-চান্দুড়িয়া সড়কের মানুষের ভোগান্তি কমাতে শ্রীরামপুর ও বিক্রমপুরের ব্রিজ সংলগ্ন ভাঙা রাস্তা সংস্কার করা হয়েছে। সংসদ সদস্য অ্যাড. মোস্তফা লুৎফুল্লাহর বিশেষ ব্যবস্থাপনায় ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনির উদ্যোগে বুধবার (২৩ সেপ্টেম্বর) থেকে এ রাস্তা সংস্কারের কাজ শুরু হয়। চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি জানান, ‘কলারোয়া-চান্দুড়িয়া আঞ্চলিক সড়কটি এবারের ভারী বর্ষণে বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। এতে করে রাস্তাটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। তাই রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেন এম পি মহোদয়’। চেয়ারম্যান আরো জানান, ‘সোনাবাড়ীয়া, ঝাঁপাঘাট, দম দম, রামকৃষ্ণপুর সহ বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশা। চলাচলের অযোগ্য হয়ে পড়ায় মানুষের ভোগান্তি বেড়েছে। এজন্য রাস্তাটি সংস্কার করা হচ্ছে’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *