ঢাকাWednesday , 23 September 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কেরালকাতা ইউপির উপ-নির্বাচন: ৩ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 23 September 2020, 21:03

কলারোয়া প্রতিনিধি : কলারোয়ার উপজেলার ৮নং কেরালকাতা ইউপির চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ৩জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত এই নির্বাচনের রিটার্নিং অফিসার ও কলারোয়া উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাসের নিকট তার দপ্তরে ৩ প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দেয়া ৩ প্রার্থী হলেন, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মোরশেদ আলী (ভিপি মোরশেদ), স্বতন্ত্র হিসেবে কেরালকাতা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রউফ ও স্বতন্ত্র প্রার্থী কেরালকাতা ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নিছার আলী। বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস জানান, ‘যে ৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন তারাই জমা দিয়েছেন’। তিনি আরো জানান, ‘এই নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই ২৬ সেপ্টেম্বর, প্রত্যাহারের শেষ তারিখ ৩ অক্টোবর, প্রতীক বরাদ্দ ৪ অক্টোবর ও ভোট গ্রহণ ২০ অক্টোবর সকাল ৯টা থেকে বিরতিহীন ভাবে বিকাল ৫টা পর্যন্ত। ওই ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১৭ হাজার ৪শ’ ৪৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ৭শ’ ৬১ জন ও মহিলা ভোটার ৮ হাজার ৬শ’ ৮৪ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ৯টি, ভোট কক্ষের সংখ্যা ৪২টি’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *