ঢাকাSunday , 20 September 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় ১০ টাকা কেজি দরে চাল বিক্রির উদ্বোধন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 20 September 2020, 20:16

তালা প্রতিনিধি : তালায় খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত হত দরিদ্রদের জন্য স্বল্প মূল্যে খাদ্য-শস্য বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সকালে তালা সদরে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের আয়োজনে স্বল্প মূল্যে খাদ্য-শস্য বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু হেনা মোস্তফা কামাল, ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম, ইউপি সদস্য মীর শাসছুদ্দোহা আকবর কল্লোল প্রমুখ। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস সূত্র জানায়, প্রধানমন্ত্রীর নির্দেশে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি কার্যক্রম শুরু করা হয়েছে। তালা উপজেলায় ১৪ হাজার ৮৬৬টি কার্ডধারী গরিব অসহায় দুস্থ পরিবারের মাঝে ৩৭টি পয়েন্টে ডিলারের মাধ্যমে এই চাল বিক্রি করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *