ঢাকাThursday , 17 September 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কৃষকদের মাঝে বিনামূল্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 17 September 2020, 21:31

ডেস্ক রিপোর্ট : পিবিআরজি-০৯৮ উপ-প্রকল্পের আওতাধীন এলাকায় কৃষকদের মাঝে বিনামূল্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় শ্যামনগর উপজেলার কাঁশিমাড়ি ইউনিয়নের শংকরকাটি গ্রামে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উপকেন্দ্র সাতক্ষীরা’র আয়োজনে পিবিআরজি এনএটিপি- ফেজ ২, পিআইইউ, ডিএআরসি, ঢাকা’র অর্থায়নে বৈজ্ঞানিক কর্মকর্তা, এআরই বিভাগ ও পিবিআরজি-০৯৮ উপ-প্রকল্প’র সহযোগী প্রধান গবেষক মো. আল-আরাফাত তপু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কৃষক ও কৃষাণীদের মাঝে গাছের চারা বিতরণ করেন বিনা উপকেন্দ্র’র ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও সাতক্ষীরা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মো. রোক্নূজ্জামান।

বিশেষ অতিথি ছিলেন, শ্যামনগর উপজেলা কৃষি অফিসার এস.এম এনামুল ইসলাম, বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মাফিজুর রহমান, শ্যামনগর উপজেলা সহকারী কৃষি অফিসার শামছুর রহমান, ফার্ম ম্যানেজার মো. ফররুখ আহম্মেদ প্রমুখ। শ্যামনগর উপজেলার শংকরকাটি ও যাদবপুর গ্রামে ফার্মিং সিস্টেম গবেষণা ও উন্নয়ন প্রকল্পে কৃষকের জীবন যাত্রার মানোন্নয়নে হাঁস মুরগি পালন, মাছ চাষ, ফসল, গবাদি পশু পালন, শাক-সবজি চাষের মাধ্যমে মডেল গ্রাম তৈরি করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ এক ইঞ্চি জমিও যেন পতিত না থাকে। সেই নির্দেশনা অনুযায়ী কৃষকদের সহযোগিতার জন্য পিবিআরজি-০৯৮ উপ-প্রকল্পের আওতায় এবং এনএটিপি-২, পিআইউ, বিএআরসি, ঢাকা এর অর্থায়নে শ্যামনগর উপজেলার যাদবপুর ও শংকরকাটি গ্রামের ৫০০ জন কৃষক কৃষাণীর মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের ৩০ রকমের চারা বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উপকেন্দ্র সাতক্ষীরা’র বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সেলিম রেজা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *