ঢাকাWednesday , 16 September 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জনপ্রতিনিধিদের সাথে পিস ক্লাব সদস্যদের সংলাপ অনুষ্ঠিত

admin ঢাকা
আপডেট: 16 September 2020, 21:03

ঈশ্বরীপুর (শ্যামনগর) প্রতিনিধি : শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে পিস ক্লাব সদস্যদের সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদ হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে পিস কনসোর্টিয়ামের সহযোগিতায় এ সংলাপ অনুষ্ঠিত হয়। রূপান্তর কর্মী মো: আব্দুল হান্নানের সহযোগিতায় এবং ইউনিয়ন পিস ক্লাব সভাপতি মো: শাহিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি এবং মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান অ্যাড. জি এম শোকর আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ডা: মো: আলী আশরাফ, ইউপি সদস্য আব্দুস সোবহান ঢালী। এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরীপুর ইউনিয়নের অন্যান্য ইউপি সদস্যসহ পিস ক্লাব সদস্যবৃন্দ। স্থানীয় জনপ্রতিনিধি ও পিস ক্লাবের সদস্যরা সমাজে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠা সহ উগ্রপন্থা প্রতিরোধে এলাকায় সচেতনতা সৃষ্টি করতে কয়েকটি পরিকল্পনা হাতে নিয়েছে। এলাকা থেকে উগ্রপন্থা, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, দূর করতে জনপ্রতিনিধিবৃন্দ ও পিসক্লাব সদস্যরা একসাথে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধিরা পিসক্লাবের কার্যক্রমকে প্রসারিত করতে জনসচেতনতা বৃদ্ধি করতে বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *