ঢাকাFriday , 11 September 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বড়দলে সরকারি খালের নেট-পাটা ও বেড়ি বাঁধ অপসারণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 11 September 2020, 22:16

বড়দল (আশাশুনি) প্রতিনিধি : আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের সরকারি খাস খালে অবৈধ নেট পাটা ও বেড়ি-বাঁধ অপসারণ করা হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা ও সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানার নির্দেশে বড়দল ইউনিয়ন (ভূমি) সহকারী কর্মকর্তা রনজিত কুমার মন্ডল এ নেট-পাটা ও ভেড়ি-বাঁধ অপসারণ করেন। অপসারণকালে রনজিত কুমার মন্ডল বলেন, সরকারি নির্দেশ অমান্য করে পরবর্তীতে ভেড়ি-বাঁধ দিলে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হবে। বৃহস্পতিবার ইউনিয়নের বামনডাঙ্গা ও ফকরাবাদ মৌজায় ৮টি পয়েন্টে এবং শুক্রবার চকবুড়িয়া মৌজার ১৩টি পয়েন্টের ভেড়ি-বাঁধ অপসারণ করা হয়। এ সময় ইউপি সদস্য মো. আব্দুল কাদের, দিলিপ কুমার সানা, গ্রাম পুলিশ বৃন্দ ও জনসাধারণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *