ঢাকাWednesday , 9 September 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বেনাপোল সীমান্ত থেকে ৭ রোহিঙ্গা আটক

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 9 September 2020, 21:04

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় ৭ রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। তবে এসময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি। বুধবার (৯ মঙ্গলবার) দুপুরে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, আব্দুল হালিম (৫৩), কাওছার আলী (২২), খুশি বেগম (২১), সৈয়দুল কাউসার (২১), কানিস বিবি (২৭), দিলজান খাতুন (১৬) ও সালমান (০২)। খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনজুর-ই-এলাহী বিষয়টি নিশ্চিত করে জানান, বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে অবৈধভাবে ৭ রোহিঙ্গা ভারতে যাওয়ার সময় তাদের আটক করা হয়েছে। এরা প্রত্যেকে কক্সবাজার জেলার টেকনাফ থানার রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করতো। এদের প্রকৃত ঠিকানা মিয়ানমার। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *