ঢাকাTuesday , 8 September 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খলিষখালীতে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 8 September 2020, 20:59

খলিষখালী (পাটকেলঘাটা) প্রতিনিধি : পাটকেলঘাটার খলিষখালীতে সাপের কামড়ে আলেয়া বেগম (৫০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ওই গৃহবধূ ইউনিয়নের বাগমারা গ্রামের ফজর আলী শেখের স্ত্রী ও ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা সালাম শেখের মা। ব্যক্তি জীবনে তিনি ৫ সন্তানের জননী ছিলেন। জানা যায়, মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে বসতবাড়ির রান্না ঘরের পিছনে কচু তোলার জন্য গেলে একটি বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। পরবর্তীতে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খলিষখালী ইউপি চেয়ারম্যান মোজাফফর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তার এই মৃত্যুতে গোটা পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার মাগরিব নামাজ বাদ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *