ঢাকাFriday , 4 September 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে ছেলেকে হত্যার পর গুম করার অভিযোগে জনতার হাতে পিতা ও সৎ মা আটক

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 4 September 2020, 21:21

চাম্পাফুল (কালিগঞ্জ) প্রতিনিধি : কালিগঞ্জে আরিফুল ইসলাম (১৭) নামে এক কিশোরকে প্রায় ৬ মাস আগে হত্যার পর গুম করার অভিযোগে পিতা ও সৎ মাকে আটক করেছে স্থানীয় জনতা। ঘটনাটি ঘটেছে উপজেলার চাম্পাফুল গ্রামের ঢালী পাড়া গ্রামে। স্থানীয় ইউপি সদস্য সাইলুজ্জামান খান সাইলু জানান, প্রায় ৬ মাস যাবৎ আরিফুল ইসলাম নিখোঁজ রয়েছে। আরিফুল ইসলামের অবস্থান সম্পর্কে প্রতিবেশীরা তার পিতা ইমান আলী মোড়ল ও তৃতীয় স্ত্রী জোহরা খাতুনকে জিজ্ঞাসা করলে তারা বিভ্রান্তিমূলক কথাবার্তা বলতে থাকে। এক পর্যায়ে এলাকাবাসী ঘটনাটি স্থানীয় ১নং ওয়ার্ডের সদস্য কাইয়ুম গাইনকে জানান। ইউপি সদস্য কাইয়ুম গাইন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ শুক্রবার (০৪ সেপ্টেম্বর) বিকেলে ইমান আলী মোড়ল ও সৎ মা জোহরা খাতুনের নিকট আরিফুল ইসলাম কোথায় আছে সে সম্পর্কে জানতে চাইলে তারা বলেন, গত চৈত্র মাসের ১/২ তারিখ রাতে তাদের ছেলে বাড়ির পাশের একটি গাছের ডালে দড়ির সাহায্যে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছিল।

বিস্তারিত পত্রিকায়………………..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *